প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার এলাকার ইনামনগর গ্রামের হিন্দুদের ২০ একর জমি স্থানীয় প্রভাবশালী একটি মহল দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল নোয়াখালী বাজারে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। ইনামনগর গ্রামের প্রবীণ সুশেন দের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি বোরহান উদ্দিন, সিলেট জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আইনজীবী আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ইনামনগর গ্রামের পাশের ২০ একর জমি ব্রিটিশ আমলে স্থানীয় চরনারচরের জমিদার হিন্দুদের ব্যবহারের জন্য দলিল করে দেন।