প্রতিবাদ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের চাঁচকৈড় হরিবাসরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু ধীরেন্দ্রনাথ ঘোষ এতে সভাপতিত্ব করেন। এতে বক্তৃতা করেন কেন্দ্রীয় পূজা উদ্যাপন কমিটির সভাপতি কাজল দেবনাথ, সাবেক সভাপতি স্বপন সাহা, যুগ্ম সম্পাদক শ্যামল রায় ও কিশোর রঞ্জন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী ও অংকুর কুমার সাহা, সহসভাপতি অনিল সরকার, রাজশাহী বিভাগীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি অসিত ঘোষ প্রমুখ। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি|