প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৭তম বিসিএস (মৎস্য) ক্যাডারে উপসহকারী পরিচালক পদে মাৎস্যবিদ্যার সঙ্গে প্রাণিবিদ্যা সংযুক্তির প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে। এ সময় আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রাজিবুল আহসান, মেহেদী আজম, রবিউল ইসলাম, মোমেনুল ইসলাম ও আরিফুর রশিদ। বক্তারা বলেন, মাৎস্যবিদ্যার সঙ্গে প্রাণিবিদ্যা সংযুক্তি, এটা পিএসসির অবৈধ সিদ্ধান্ত ও অনৈতিক দাবি। যদি এই অনৈতিক সিদ্ধান্ত থেকে পিএসসি সরে না আসে তাহলে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।