প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ ও পুলিশের গুলিতে পাঁচ ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবাদ সভা হয়েছে। জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আয়োজনে নিমতলা মোড়ে এ প্রতিবাদ সভা হয়। বক্তব্য দেন কমিটির চার থানার (ফুলবাড়ী-পার্বতীপুর-বিরামপুর-নবাবগঞ্জ) সমন্বয়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, কমিটির সদস্য সঞ্জিত প্রসাদ, হাসিবুল হক, কমল চক্রবর্তী, মো. নাজার আহম্মেদ, মো. হিমেল মণ্ডল, রাসেল পারভেজ প্রমুখ।