প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের মানবাধিকারকর্মী বিনয় কৃষ্ণ মল্লিককে পুলিশি ‘হেনস্তার’ প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেলা ১১টায় আদালত চত্বরে সম্মিলিত মানবাধিকারকর্মী ও সাংবাদিক সমাজের ব্যানারে এ সমাবেশে বক্তারা বলেন, পুলিশের বিরুদ্ধে সম্প্রতি যশোরের গাড়িখানা রোডে ৪০টি বসতবাড়ি উচ্ছেদ করে জায়গা দখলের অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অধিকার রক্ষায় সংবাদ সম্মেলনসহ এ ঘটনার প্রতিবাদ করেন ‘রাইটস’ যশোরের নির্বাহী পরিচালক মানবাধিকারকর্মী বিনয় কৃষ্ণ মল্লিক। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে নারী পাচারকারী সাব্যস্ত করে তাঁর ছবি দিয়ে পোস্টার ছাপায় পুলিশ। সেই পোস্টার যশোর কোতোয়ালি থানার সামনেসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানিয়ে দেওয়া হয়। বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।