প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে গত সোমবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফারুক ওরফে ফরহাদ, মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মিনহাজুল হক এবং শ্রমিক লীগ নেতা হাফিজুর রহমান প্রমুখ।