প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রানা গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের মেয়ে ও বড়ভিটা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পারভীন আক্তারকে গত ১৯ মে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনকে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন নন্দীতা চক্রবর্তী, মাহাবানু লাকী, রওশন আরা চৌধুরী, শংকরী ঘোষ, নাসরিন বেগম প্রমুখ। পুলিশ ও পারভীনের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, একই গ্রামের আমির হোসেনের ছেলে রবিউল ইসলাম প্রেমের সম্পর্কের সূত্র ধরে পারভীনকে ধর্ষণ করে। পরে রবিউলের স্বজনেরা মারধর করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন পারভীনের মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার চালায় তারা।