প্রতিবাদী গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী ও শিশুর ওপর যৌন হয়রানির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদী গান হয়েছে। গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ। ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরিজিৎ দেবরায়ের সঞ্চালনায় ওই মানববন্ধনের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন শিক্ষক শাহ আবদুল ওদুদ। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।