প্রতিবাদী নারী গণসমাবেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের সংবিধান পরিপন্থী ও জাতীয় নারী উন্নয়ন নীতিবিরোধী ১৩ দফা দাবির প্রতিবাদে ডাকা আজ শনিবারের প্রতিবাদী নারী গণসমাবেশ স্থগিত করা হয়েছে। আজ বেলা তিনটায় রাজধানীর তোপখানা রোডে সার্ক ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাভারে ভবনধসে ব্যাপক হতাহতের পর শোকাবহ পরিস্থিতিতে এই কর্মসূচি স্থগিত করেন উদ্যোক্তারা।