প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক ও প্রকাশকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করে নারায়ণগঞ্জ কবিতা পরিষদ। আলোচনায় বক্তারা এসব হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চাষাঢ়ায় জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সভাপতি সালাম জুবায়ের। বক্তব্য দেন কবিতা পরিষদের সহসভাপতি পুলক হাসান, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, ছড়াকার মাসুদুল হাসান প্রমুখ।