প্রতিবাদে আশুগঞ্জে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফিরোজ মিয়া কলেজের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনার সূত্র ধরে ওই কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। এ কারণে ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করে ছাত্ররা। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান জানান, নিহত ইব্রাহিম মেধাবী ছাত্র ছিল। সে উপজেলার চরচারতলা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।