প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় সরকারি কর্মকর্তা কর্তৃক সরকারি কলেজের এক শিক্ষককে অপদস্থ করার প্রতিবাদে গতকাল গাজীপুর ও মানিকগঞ্জে কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা।
দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে শিক্ষক পরিষদ ও বিসিএস সাধারণ শিক্ষক সমিতি যৌথভাবে মানববন্ধন কর্মসূচির আয়োজনে করে। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষকেরা অংশ নেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা কলেজ শিক্ষক পরিষদের সভাপতি সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. ইকবাল, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক মোল্লা, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
সকালে গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মাসুদা সিকদার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ এস এম মানোয়ার হোসেন প্রমুখ।