প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় একজন শিক্ষিকাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে গতকাল রোববার খাগড়াছড়িতে ইউপিডিএফ-সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার, মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাব ঘুরে চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয়৷ পরে সেখানে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শিখা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা।
শিক্ষিকা উপ্রু মারমাকে ধর্ষণের পর হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ, খুন ও নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে এ পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না হওয়ায় এ ধরনের নৃশংস ঘটনা বারবার ঘটছে।