প্রতিবাদে তারাগঞ্জে মানববন্ধন বদরগঞ্জে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বদরগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী ওরফে সাবলু চৌধুরীকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে তারাগঞ্জে জাপার নেতা-কর্মীরা মানববন্ধন এবং বদরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন।
জানা গেছে, গতকাল শনিবার বিকেলে তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে জাপার নেতা-কর্মী ও সমর্থকেরা মানববন্ধন করেন। বিকেল চারটার দিকে বদরগঞ্জ উপজেলা জাপার নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। জাপার নেতা আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে দলের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন। উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সরদার, পৌর সভাপতি আবদুর রাজ্জাক, শওকত আলী, জমসেদ আলীসহ তিন শতাধিক নেতা-কর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আসন্ন নির্বাচনে ওই আসনে এরশাদ দলের স্থানীয় কাউকে মনোনয়ন না দিয়ে অন্য দলের এক ব্যক্তিকে টেনে এনে মনোনয়ন দিয়েছেন। এটা জাপার নেতা-কর্মীরা মেনে নেবেন না।