প্রতিবাদে নানা কর্মসূচি সোমবার থেকে মূল প্রতিমায় পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকেশ্বরী মন্দির থেকে স্বর্ণালংকার চুরির ব্যাপারে ঢাকার বাইরে থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মন্দির সূত্র জানিয়েছে, আগামী সোমবার শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী মন্দিরের মূল বেদিতে পূজার আয়োজন করা হবে।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিভিন্ন তথ্য পাওয়ার কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। অচিরেই সার্বিক ফলাফল জানানো সম্ভব হবে।’বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মন্দিরের অলংকার চুরিতে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ২১ জানুয়ারি সংসদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দিয়েছে। জাতীয় হিন্দু মহাজোট ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে চুরির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, অর্পিত সম্পত্তি আইন বাতিল ও সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়।