প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করায় উদ্বেগ জানিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে গৃহীত নিন্দা প্রস্তাব প্রত্যাখ্যান ও ক্ষমা চাওয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ‘ক্ষুব্ধ নোয়াখালীবাসী’র ব্যানারে জেলা শহরের টাউন হল মোড়ের প্রধান সড়কে এসব কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক, তরুণ প্রজন্ম, সাংস্কৃতিক সংগঠন এবং স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা পাকিস্তান পার্লামেন্টে গৃহীত নিন্দা প্রস্তাব প্রত্যাহারের দাবি-সংবলিত বিভিন্ন ব্যানার এবং পোস্টার বহন করেন। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নোয়াখালী জেলা আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন সেক্টরস কমান্ডার ফোরামের জেলা সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহ্জাহান, সাবেক জেলা ইউনিট কমান্ডার মোজাম্মেল হক প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।