প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা শাখার আহ্বায়ক দেবাশীষ রায়কে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট। গতকাল রোববার দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দেবাশীষ রায়ের দ্রুত মুক্তি ও ২ ফেব্রুয়ারির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব কটি মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়। ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স বাতিল ও বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ ভাঙচুর চালায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে চারটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় পুলিশ শনিবার বিকেলে দেবাশীষকে গ্রেপ্তার করে।