প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলে মা-মেয়েকে ধর্ষণের প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয় l প্রথম আলো
পটুয়াখালীর বাউফলে মা-মেয়েকে ধর্ষণের প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয় l প্রথম আলো

পটুয়াখালীর বাউফলে মা ও মেয়েকে গণধর্ষণের প্রতিবাদে গতকাল শনিবার পটুয়াখালীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার খাসকেল, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ পটুয়াখালী শাখার সভাপতি নির্মল কুমার দাসগুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতিমণ্ডলীর সভাপতি স্বপন ব্যানার্জ প্রমুখ।
বক্তারা ধর্ষণকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি দাবি জানান।
১১ জুন বেলা ১১টার দিকে বাউফল উপজেলার হিন্দু সম্প্রদায়ের এক দরজির স্ত্রী ও মেয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বেড়াতে যান। বিকেলে একই মোটরসাইকেলে করে স্থানীয় লঞ্চঘাট এলাকায় এলে পূর্বপরিচিত হারুন মৃধা ও তাঁর পাঁচ সহযোগী তাঁদের তেঁতুলিয়া নদীতে বেড়ানোর কথা বলে ট্রলারে করে একটি চরে নিয়ে ধর্ষণ করেন।
এ সময় মা ও মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে নূর আলম মল্লিক নামের এক ব্যক্তিকে ধরে ফেলেন। নূর আলম মল্লিক নাজিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। এদিকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি নাজিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নূর আলম মল্লিক, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. রহিম মীরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।