প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রায় ১৭ একর ব্যক্তিমালিকানাধীন বসতযোগ্য ভূমি বালুমহাল হিসেবে অন্তর্ভুক্তের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এই জমিকে বালুমহাল হিসেবে ঘোষণা না করার জন্য জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বড়ধূল ইউপির সাবেক সদস্য হারেজ মোল্লা বলেন, উপজেলা প্রশাসন একটি প্রভাবশালী মহলের কাছ থেকে সুবিধা নিয়ে এই জমিকে বালুমহাল করার পাঁয়তারা করছে। তবে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান বলেন, ‘কোনো ব্যক্তিমালিকানাধীন জমি বালুমহাল তৈরির জন্য প্রস্তাবনা পাঠানো হয়নি, সরকারি রাজস্ব আয় বাড়াতে এটিকে বালুমহাল হিসেবে ঘোষণার প্রস্তাব করা হয়েছে।’