প্রতিবাদে মাগুরার পুষ্টিকর্মীরা মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠ পর্যায়ে জাতীয় পুষ্টি কার্যক্রম (এনএনপি) বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বুধবার সকালে মাগুরায় চার সহস্রাধিক সামাজিক পুষ্টি সংগঠক (পুষ্টি আপা) ও সামাজিক পুষ্টিকর্মী বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছে। বেলা ১০টায় নোমানী ময়দান থেকে মিছিল শুরু হয়। পরে একই স্থানে সমাবেশ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সামাজিক পুষ্টি সংগঠক তাসলিমা আক্তার বলেন, ‘১৫ বছর ধরে আমরা খুব অল্প বেতন-ভাতায় চাকরি করছি, যা দিয়ে কোনো রকম সংসার চালাই। আমার মতো অনেক পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন এই স্বল্প বেতনের চাকরি। এখন চাকরি হারালে কোথায় যাব?’ মাঠ পরিদর্শক সামসুল হক বলেন, ‘হঠাৎ করে চাকরিচ্যুতির সরকারি ঘোষণা আমাদের দিশাহারা করে তুলেছে। চাকরি হারালে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে।’ পুষ্টি সংগঠক মোছাম্মৎ নাজমুন্নাহার বলেন, তাঁদের চাকরিচ্যুত করা হলে মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা ভেঙে পড়বে। পুষ্টি কার্যক্রমের সঙ্গে জীবনের মূল্যবান সময় পার করে এখন অন্য কিছু করারও উপায় নেই। তাই আন্দোলন ছাড়া আর কোনো পথ তাঁদের সামনে খোলা নেই।