প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন জমা দেওয়ার সময়ে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, আবেদন জমা দেওয়ার সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩৫০ টাকা করে নেওয়া হচ্ছে। অথচ ৩০০ টাকা করে নেওয়ার কথা। এ সময় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রীতিশ সরকার, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী সেলিম মিয়া প্রমুখ বক্তৃতা করেন। উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম দাবি করেন, বাড়তি কোনো টাকা নেওয়া হচ্ছে না।