প্রতিবাদে মানববন্ধন
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আদিবাসী কিশোরীকে (১৪) ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড় বাজারে এ মানববন্ধন হয়।
জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলার সভাপতি দিলীপ পাহানের সভাপতিত্বে মানববন্ধনে ধর্ষণের শিকার কিশোরীর মা বক্তব্য দেন। আরও বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় নেতা সুভাষ হেমব্রম, নওগাঁ কমিটির উপদেষ্টা ও বাসদ নেতা জয়নাল আবেদিন মুকুল, জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সুধীর পাহান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবকসহ জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। ২৬ এপ্রিলের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। ১৭ এপ্রিল ওই আদিবাসী কিশোরী উপজেলার গ্রাম রসুলপুরে এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানে ওই গ্রামের অসীম মণ্ডল (২২) ও গৌতম মণ্ডল ধর্ষণ তাকে করেন।