প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় জায়গাজমিসংক্রান্ত বিরোধে নজরুল ইসলাম (২৭) নামে এক যুবক খুন হওয়ার প্রতিবাদে এবং হত্যার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেন ওরফে রাজার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকার বাসিন্দারা।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার সময় নোয়াখালী প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হত্যার ঘটনায় অভিযুক্ত রাজার ফাঁসির দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে লক্ষ্মীনারায়ণপুর এলাকার কয়েক শ নারী-পুরুষ ও বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা নজরুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন। তাঁরা সেখানে প্রায় আধা ঘণ্টা মানববন্ধন করেন।
এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে এলাকার বাসিন্দারা নজরুলের হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করে বক্তব্য রাখেন।