প্রতিবাদে মানববন্ধন ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সংবাদ পত্রিকার প্রতিনিধি আবদুর রহমানের (৪৬) ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। গতকাল বুধবার কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে সাতক্ষীরা-যশোর সড়কে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়। এদিকে হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে এক নারীসহ ছয়জনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক রাসেদুল হাসান, সাংবাদিক জাভিদ হাসান, পলাশ চৌধুরী, এ কে আমিনুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইয়ারব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জামায়াত-শিবির চক্র পরিকল্পিতভাবে আবদুর রহমানের ওপর হামলা চালিয়েছে। ২৪ আগস্টের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
কলারোয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি সামছুল আলম মুঠোফোনে জানান, তিনি এ হামলার সঙ্গে জড়িত নন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. শাহ দারা খান জানান, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলমগীর মোল্যা, আবদুল গণি সরদার, ইকবল হোসেন, ভুট্টো গাজী, রাবেয়া বেগম ও ইনসাফ আলী সরদারকে আটক করা হয়েছে।