প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শহরে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।মামলায় সদর উপজেলার সুরমা ইউপির চেয়ারম্যান আবদুস সাত্তার, তাঁর দুই ভাই দুলাল মিয়া ও নুরুল ইসলাম, তাঁর ছেলে জাকির হোসেনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ শনিবার রাতেই নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে শহরের শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আপ্তাব উদ্দিন আহমদ, সাংবাদিক শামসুন্নাহার বেগম শাহানা, পীর ফজলুর রহমান মিসবাহ, শেরগুল আহমদ, জেলা কৃষক লীগনেতা করুণা সিন্ধু চৌধুরী, বিএনপি নেতা আশরাফুজ্জামান প্রমুখ।