প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বহুজাতিক কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে চুক্তির প্রতিবাদে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে এসব কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের শহীদ রিমু চত্বরে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সাতক্ষীরা শাখার সদস্যসচিব ফাহিমুল হক কিসলু। এতে জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, সিপিবি নেতা আবুল হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা স্বপন শীল, আল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। গতকাল বেলা সাড়ে ১১টায় একটি বিক্ষোভ মিছিল শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহীদ রিমু চত্বরে এসে শেষ হয়।ফরিদপুর: জাতীয় কমিটির ফরিদপুর শাখার উদ্যোগে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ হয়। কমিটির জেলা শাখার আহ্বায়ক রমেন্দ্রনাথ রায় কর্মকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সদস্যসচিব তোফাজ্জেল হোসেন লস্কর, রফিকুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।বাগেরহাট: কমিটির উদ্যোগে দুপুর সাড়ে ১২টায় শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পথসভা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পথসভায় জাতীয় কমিটির বাগেরহাট শাখার সদস্যসচিব ফররুখ হাসান, সদস্য মৃণ্ময় মণ্ডল, জাহিদুল ইসলাম, কাজী সোহরাব হোসেন, রেজাউল করিম, সৌরভ সাহা প্রমুখ বক্তব্য দেন।পটুয়াখালী: সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের পশ্চিম গেটসংলগ্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক শ ম দেলোয়ার হোসেন, সদস্যসচিব মো. খলিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে জাতীয় কমিটির আহ্বায়ক পরেশ চন্দ্র সাহার সভাপতিত্বে শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়। পরে গোয়ালন্দ বাজার এলাকায় সমাবেশে আউয়াল আনোয়ার, আবদুল জলিল মোল্যা প্রমুখ বক্তব্য দেন।ভোলা: বেলা ১১টায় ভোলা শহরের নতুন বাজারের কবি মোজাম্মেল হক টাউন হল চত্বরে কমিটি বিক্ষোভ সমাবেশ করে। এ সময় মোবাশ্বির উল্লাহ চৌধুরী, শওকাত হোসেন প্রমুখ বক্তব্য দেন। ইসলামী বিশ্ববিদ্যালয়: বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব মো. হাসানের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে মানবন্ধন করতে গেলে পুলিশ বাধা দেয়।