প্রতিবাদে মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর গ্রামে ইব্রাহিম খলিলকে (৭) হত্যার প্রতিবাদে গতকাল রোববার হাজারো জনতা বিক্ষোভ মিছিল করেছে। তারা এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গতকাল বেলা তিনটার দিকে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শাকপুর পুরান বাজার, প্রাথমিক বিদ্যালয়, শাকপুর ফাজিল মাদ্রাসা হয়ে শাকপুর উচ্চবিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভা হয়।

বরুড়া থানার ওসি আসলাম সিকদার বলেন, ‘চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের স্বার্থে এখন তাদের নাম বলা যাবে না।’ গত শনিবার শাকপুর গ্রামের কুরগাইর বাড়ির একটি সেপটিক ট্যাংক থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করা হয়।