প্রতিবাদে মৌন মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে দুপুরে বাঘাইছড়ি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ মৌন মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল শুরু করে উপজেলা প্রশাসনিক কার্যালয়ে এসে শেষ হয়। এতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অনন্ত সিং চাকমা ও সাধারণ সম্পাদক মো. নুরুল বাহার প্রমুখ। তাঁরা বলেন, নিরপরাধ শিক্ষকদের ওপর যারা হামলা করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমার বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে। সাধারণ সম্পাদক মো. নুরুল বাহার বলেন, ‘আমাদের শিক্ষক মো. সুলতান আহমঞ্চদ ও সজল দে কোনো দোষ করেননি। এখন ওই দুই শিক্ষক রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা প্রথম আলোকে বলেন, শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে সেটা খুবই নিন্দনীয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর বাঘাইছড়ি উপজেলা আমতলী ইসলামি সেন্টার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জাফর আহমঞ্চদ ছাত্রলীগের সভাপতি মো. রাসেলের হাতে লাঞ্ছিত হন। এরই জের ধরে রোববার সন্ধ্যায় ব্যাপক সংর্ঘষ হয়। এতে দুই শিক্ষকসহ ১৫ জন গুরুতর আহন হন। এ ঘটনায় আওয়ামী লীগ জামাত-শিবিরকে দায়ী করলেও তাদের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।প্রধান শিক্ষক এ কে এম জাফর আহম্মদ বলেন, ‘আমাকে মারধর করা হলো, আবার আমার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এখন আমার জীবনের নিরাপত্তা নেই। বিদ্যালয়ে যেতে পারব না।’