প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের পাশে কাঁচাবাজার নির্মাণের প্রতিবাদে চট্টগ্রামের হালিশহরের গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।গতকাল শনিবার সকালে স্কুলের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় সামাজিক সংগঠনগুলোও একাত্মতা প্রকাশ করে। সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সহস্রাধিক লোক এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় তারা কাঁচাবাজার নির্মাণ বন্ধ করা ও শিক্ষার পরিবেশ বজায় রাখাবিষয়ক ব্যানার প্রদর্শন করে। মানববন্ধনে স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, স্কুলের শ্রেণীকক্ষ ও প্রশাসনিক ভবনের পাশে কাঁচাবাজার চালু হলে স্কুলের পরিবেশ নষ্ট হবে। এ সময় স্কুল পরিচালনা বোর্ডের সভাপতি মো. ফয়জুল ইসলাম আগামী তিন দিনের মধ্যে এই কাঁচাবাজার নির্মাণের কাজ বন্ধ করার জন্য বিজিবি কর্তৃপক্ষের কাছে দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন স্কুল পরিচালনা বোর্ডের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, কমিশনার ফেরদৌস আরা তাহের, সহকারী শিক্ষক জেসমিন আকতার, মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।