প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অযৌক্তিক করারোপের প্রতিবাদে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গতকাল রোববার সন্ধ্যার পর চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড়ে প্রতিবাদ সভা হয়েছে। প্রতিরোধ কমিটির সমন্বয়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মিজানুর রহমান, নজরুল ইসলাম, মনিরুজ্জামান, শাহনেওয়াজ আলি খান, আবদুল খালেক, রেজাউন নবী, শামসুল হক, আসুস সামাদ প্রমুখ। বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ কোনো নিয়ম না মেনেই অযৌক্তিকভাবে গৃহকর বাড়িয়েছে। করারোপে বৈষম্যে করা হয়েছে। এ ছাড়া পৌরকর সম্পর্কিত সব তথ্য পৌরসভার ওয়েবসাইটে প্রকাশেরও দাবি জানানো হয় পথসভা থেকে। একই দাবিতে আজ সোমবার সন্ধ্যায় পৌর এলাকার বটতলা হাটে পথসভা অনুষ্ঠিত হবে।