প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে প্রতিবাদ-সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বুধবার সারা দেশে বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বেলা ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে কর্মসূচি পালনের জন্য দলের সব নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। লক্ষ্মীপুরে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এইচ এম বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফের প্রতিবাদে গত সোমবার সেখানে সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই সমাবেশে যোগদান শেষে ফিরে আসার সময় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে তিন সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি বলেছে, লক্ষ্মীপুরের কুখ্যাত সন্ত্রাসী গডফাদার আবু তাহেরের ছেলে টিপু ও শিপলুর নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা গাড়িবহরে এই হামলা চালিয়েছে।