প্রতিবাদে ১১ নভেম্বর হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটগ্রাম উপজেলায় সংঘর্ষে পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক নাসির উদ্দিন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছেন পৌর বিএনপির নেতা-কর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের সোহাগপুর ধরলা সেতুর পূর্ব মোড়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান। বক্তৃতা করেন পৌর বিএনপির সহসভাপতি এ টি জে কাঁকন সিদ্দিকী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর মোস্তাজির, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ। বক্তারা নাসির হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
সমাবেশ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী রোববার উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও সোমবার উপজেলায় অর্ধদিবস হরতাল।
১৮ দলের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন গত সোমবার সকাল নয়টার দিকে পৌর শহরের ধরলা সেতু এলাকায় আওয়ামী লীগ, হরতাল-সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক নাসির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।