প্রতিবাদের মুখে পাসপোর্টে সিল মারা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগে গতকাল বুধবার সকাল থেকে যাত্রীদের পাসপোর্টে সিল দেওয়া শুরু হয়। তবে ভারতীয় যাত্রীর প্রতিবাদের পরিপ্রেক্ষিতে শুল্ক বিভাগ যাত্রীদের পাসপোর্টে সিল দেওয়া বন্ধ রেখেছে।
শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় এবং ভারতীয় যাত্রীদের নিজ দেশে ফেরার সময় ভ্রমণ কর দিতে হয়। কিন্তু অনেকে কর ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন। কর ফাঁকি প্রতিরোধে শুল্ক বিভাগ থেকে যাত্রীদের পাসপোর্টে ভ্রমণ কর পরিশোধ-বিষয়ক সিল দেওয়া হচ্ছিল। গতকাল সকাল থেকে এ প্রক্রিয়া শুরু করা হয়।
জানতে চাইলে স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা এরশাদ আলী খান বলেন, কুমিল্লার শুল্ক কমিশনারের নির্দেশেই তাঁর বিভাগ পাসপোর্টে সিল দিচ্ছিল। এটা আইনসিদ্ধ কি না জানতে চাইতে এই কর্মকর্তা কোনো কথা বলেননি। তিনি বলেন, প্রতিবাদের কারণে এ প্রক্রিয়া আপাতত বন্ধ করা হয়েছে।