প্রতিবেদন চাইলেন জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে খুলনা-৫ আসনের সাংসদ ম ৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দকে সংবর্ধনা দেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রতিবেদন দিতে বলেছেন জেলা প্রশাসক। তিনি গতকাল রোববার এ নির্দেশ দেন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর সরকারি কর্মসূচিতে গত শনিবার সকাল ১০টায় ডুমুরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করার কথা ছিল। কিন্তু বাস্তবে সেটি সংবর্ধনা অনুষ্ঠানে রূপ নেয়। এতে উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে অধিকাংশ শিক্ষক অংশ নেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকালে খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ ডুমুরিয়ায় ইউএনওকে একটি প্রতিবেদন দিতে বলেছেন।
ইউএনও মো. সামছু দ্দৌজা বলেন, ‘এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক আমাকে একটা প্রতিবেদন দিতে বলেছেন।’