প্রতিবেদন দাখিল ২০ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে মিছিলে বোমা হামলার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলায় আগামী ২০ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম নূর নবী। গতকাল রোববার ধার্য দিনে প্রতিবেদন দাখিল না করায় নতুন এই তারিখ ধার্য করা হয়। ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘেরাওয়ের জন্য রওনা হলে মিছিলে বোমা হামলা করা হয়। এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এ মামলা করেন।