প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালত ২৬ জুলাইয়ের মধ্যে দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। সিআইডি গতকাল বুধবারও প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক নতুন এই দিন নির্ধারণ করেন।