প্রতিবেদন দাখিলে ২৭ দফা সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টার অভিযোগে করা মামলায় আগামী ১৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার প্রতিবেদন দাখিলের ধার্য দিনে শাহবাগ থানার পুলিশ তা দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন। প্রতিবেদন দাখিলের জন্য এ নিয়ে ২৭ দফা সময় দেওয়া হলো। ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের পর আদালতে নালিশি এ মামলা করেন এ বি সিদ্দিক।