প্রতিবেদন দাখিলের তারিখ ১৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় আগামী ১৯ জানুয়ারি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার এ মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গতকাল তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম জাকির হোসেন এ আদেশ দেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ। এ ব্যাপারে শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় হত্যা মামলা করেন।