প্রতিবেদন দাখিলের তারিখ ২২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানবিষয়ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় আগামী ২২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে তদন্তকারী সংস্থা তা দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলম এ আদেশ দেন। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ব্লগার অভিজিৎ রায়কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় হত্যা মামলা করেন।