প্রতিবেদন দাখিলের দিন ৩১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় করা মামলায় আগামী ৩১ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। ওই অভিযানে নয় জঙ্গি নিহত হয়।
গতকাল সোমবার মুখ্য মহানগর হাকিমের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা গতকাল প্রতিবেদন না দেওয়ায় মহানগর হাকিম মাজহারুল ইসলাম নতুন তারিখ ধার্য করেন।
কল্যাণপুরের তাজ মঞ্জিলে ২৬ জুলাই ভোরে সোয়াটের অভিযানে নিহত হয় সন্দেহভাজন নয় জঙ্গি। অভিযানের সময় গুলিিবদ্ধ অবস্থায় রাকিবুল হাসান ওরফে রিগ্যানকে আটক করা হয়।
এ ঘটনার পর ৫৪ ধারায় ভবনের মালিকের স্ত্রী-ছেলেসহ পাঁচজনকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মিরপুর থানায় ভাড়াটিয়ার তথ্য গোপনের অভিযোগে মামলা করা হয়। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।