প্রতিবেদন দাখিলের নতুন তারিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রীর মিছিলে বোমা হামলার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ এপ্রিল নতুন তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন। গতকাল ধার্য দিনে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন এই তারিখ ধার্য করেন। ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে মিছিল নিয়ে যাওয়ার সময় বোমা হামলা হয়। এ ঘটনায় হওয়া মামলায় আদালত তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। আদালত প্রতিবেদক