প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর বাংলা বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ধার্য দিনে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ তারিখ ধার্য করেন। ওই নারী লাঞ্ছনার ঘটনায় শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। তদন্তে আট আসামিকে শনাক্ত করে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে পুলিশ। গত বছরের ২২ ডিসেম্বর ডিবি পুলিশ এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। ২৭ জানুয়ারি একজনকে গ্রেপ্তারের পর মামলাটি পুনরুজ্জীবিত করা হয় এবং অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন আদালত।