প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম। গতকাল বৃহস্পতিবার ধার্য দিনে মামলাটি তদন্তকারী ডিবি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন এই তারিখ ধার্য করেন। ২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজ কার্যালয়ে ফয়সলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় এ মামলা করেন। এ ঘটনায় আনসারুল্লাহ বাংলাটিমের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।