প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলায় আগামী ৩০ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দেন। গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। গতকাল পল্টন থানার পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত এ তারিখ ধার্য করেন। তারেক রহমান ২০১৪ সালের ১১ নভেম্বর পূর্ব লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করেন এবং ‘মানহানিকর’ বক্তব্য দেন। এ ঘটনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল করিম আদালতে নালিশি এ মামলা করেন। আদালত পল্টন থানার পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।