প্রতিবেদন দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় গতকাল সোমবারও প্রতিবেদন দেয়নি পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।
গতকাল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন থাকলেও শাহবাগ থানার পুলিশ তা দাখিল করেনি। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ নতুন তারিখ ধার্য করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ২২ দফায় ধার্য করলেন আদালত। ২০১৪ সালের ২১ অক্টোবর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আদালতে এ মামলা করেন।