প্রতিবেদন দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদের সময় ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় করা হত্যাচেষ্টার মামলায় গতকাল রোববার তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ। গতকাল ধার্য দিনে পুলিশ প্রতিবেদন না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলম আগামী ৮ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেন। এ মামলার পলাতক আসামি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়েও প্রতিবেদন দেয়নি পুলিশ।