প্রতিবেদন দেয়নি সিআইডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৭ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে গতকাল রোববার পর্যন্ত প্রতিবেদন দাখিলের জন্য নয় দফা তারিখ পেছালেন আদালত। গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান নতুন এ তারিখ ধার্য করেন।