প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর জেলার ‘আদমশুমারি ও গৃহ গণনা ২০১১’-এর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে গতকাল বুধবার তা প্রকাশিত হয়। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মাকসুদুর রহমান এ প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে জানানো হয়, জেলার মোট জনসংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ২১৫ জন। তাদের মধ্যে পুরুষ ৫ লাখ ৬৯ হাজার ৮৯৯ জন এবং নারী ৫ লাখ ৭৮ হাজার ৩১৬ জন। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৮৭১ জন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, জেলায় বসতঘরের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার। পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।