প্রতিবেদনের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বুধবার প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ‘সরকারকে দুষলেন প্রধান কেঁৗসুলি’ শিরোনামে প্রতিবেদনটির একটি ব্যাখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কেঁৗসুলি গোলাম আরিফ টিপু৷ এতে তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়ে সৃষ্ট অচলাবস্থার জন্য সরকারকে দায়ী করে বা সরকারবিরোধী কোনো বক্তব্য তিনি সংশ্লিষ্ট প্রতিবেদককে দেননি৷ তিনি বলেছেন, মন্ত্রণালয়ের ইস্যুকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে চিফ প্রসিকিউটর (প্রধান কেঁৗসুলি) ও ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর-সংক্রান্ত যে আইনি জটিলতার সৃষ্টি হয়েছে, তা খুব শিগগির মন্ত্রণালয় সমাধান করে দেবে৷ একটু সময় লাগলেও এই সমস্যা সমাধানে তিনি আশাবাদী৷