প্রতিবেশ সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপাড়ের হাল্লা গ্রামে প্রতিবেশ সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ গত বুধবার এর উদ্বোধন করেন। 
পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, অধিদপ্তরের উদ্যোগে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে এ স্থাপনা নির্মিত হয়েছে। উদ্বোধনের সময় অন্যদের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডল, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) সুলতান আহমেদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পারভিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সচিব কামাল উদ্দিন আহমেদ প্রশাসনের স্থানীয় পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের গ্রাম সংরক্ষণ দলের সদস্য ও এলাকার লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। সচিব পার্শ্ববর্তী কাজিরবন্দ গ্রামে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে স্থাপিত সৌরবিদ্যুতে চালিত একটি সেচপাম্পেরও উদ্বোধন করেন।